জালালাবাদ গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ, চার দিন স্বল্পচাপের সম্ভাবনা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের ফলে রিগ্যাসিফিকেশন বন্ধ থাকবে এবং গ্যাস সরবরাহে স্বল্পচাপ দেখা দিতে পারে।
এ পরিস্থিতি ৪ নভেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে ৭ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলবে।
গ্যাসের স্বল্পচাপের ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে রান্না ও উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পর সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়ে গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।
প্রতিষ্ঠানটি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে।