নতুন রূপে আসছে দেখো নিউজ
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ |১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৬:০৬
ব্রেকিং
স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন

বিশ্বব্যাংকের তথ্য: ‘মিনাপ’ অঞ্চলের প্রায় অর্ধেক চরম দরিদ্র মানুষের বাস পাকিস্তানে

বিশ্বব্যাংকের তথ্য: ‘মিনাপ’ অঞ্চলের প্রায় অর্ধেক চরম দরিদ্র মানুষের বাস পাকিস্তানে
সংগৃহীত ছবি

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার ভৌগোলিক অঞ্চল ‘মিনাপ’-এর চরম দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই পাকিস্তানে বসবাস করছে। একই সঙ্গে প্রকাশ করা তথ্য অনুযায়ী, বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) পাকিস্তানের চেয়ে ১ হাজার ১ ডলার ৪০ সেন্ট বেশি। সংস্থাটির হিসাব অনুযায়ী, অঞ্চলজুড়ে চলমান সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ এবং সরবরাহব্যবস্থার বিঘ্ন অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করছে।

পাকিস্তানে দারিদ্র্য ও অর্থনৈতিক মন্দা

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন ৩ ডলারের কম আয় করা চরম দারিদ্র্যসীমার নিচে থাকা ‘মিনাপ’ অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৪৮ শতাংশই পাকিস্তানের নাগরিক। এছাড়া আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে রয়েছে আরও ৪৭ শতাংশ দরিদ্র মানুষ। চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ এবং রাজস্ব ঘাটতি জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সংঘাত ও আঞ্চলিক অর্থনীতির ক্ষতি

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে জ্বালানি খাত ছাড়াও পর্যটন, বিমান চলাচল ও বাণিজ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানিকারক উপসাগরীয় দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিশ্বব্যাংকের মতে, ২০২৫ সালে এ অঞ্চলের অর্থনীতি গড়ে ৩ দশমিক ৩ শতাংশ বাড়লেও ২০২৬ সালে তা ২ দশমিক ১ শতাংশ সংকুচিত হতে পারে।

খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক ঝুঁকি

অধিকৃত পশ্চিম তীর, গাজা, ইয়েমেন, পাকিস্তান, আফগানিস্তান, জিবুতি ও লেবাননে খাদ্যনিরাপত্তাহীনতা তীব্র আকার ধারণ করেছে। ২০২৬ সালের শেষের দিকে এল নিনিওর প্রভাবে খাদ্যপণ্যের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে মৌসুমি বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় পাকিস্তান সরাসরি প্রাকৃতিক ঝুঁকির মুখে পড়ছে। এছাড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের কারণে অঞ্চলটিকে নতুন অর্থনৈতিক রূপান্তরের প্রস্তুতিও নিতে হচ্ছে।

মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে

অর্থনীতির হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ ডলার ৩ সেন্ট। অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু জিডিপি ১ হাজার ৫৯৫ ডলার ৯ সেন্ট। সেই হিসাবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি পাকিস্তানের চেয়ে ১ হাজার ১ ডলার ৪০ সেন্ট বেশি। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি রেকর্ড করা হয়েছে ২ হাজার ৭০২ ডলার ৫০ সেন্ট।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp