নতুন রূপে আসছে দেখো নিউজ
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ |১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৫:১৪
ব্রেকিং
স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি: চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত ডিবির হারুন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি: চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত ডিবির হারুন
সংগৃহীত ছবি

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আদেশে বলা হয়, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

তদন্তে পলায়নের অভিযোগ প্রমাণিত

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্মস্থল ত্যাগের দায়ে হারুন অর রশীদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত বক্তব্য জমা দেননি।

পরবর্তীতে বিষয়টির তদন্তভার দেওয়া কর্মকর্তা বিস্তারিত অনুসন্ধান চালিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (ডেজারশন) সংক্রান্ত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড প্রদান করা হয়। সাবেক এই ডিবি প্রধান তার কর্মজীবনে নানা কর্মকাণ্ড ও বিতর্কের কারণে বিভিন্ন সময়ে বহুল আলোচিত ছিলেন।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp