নতুন রূপে আসছে দেখো নিউজ
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ |১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৭:০১
ব্রেকিং
স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার জুড়ে তীব্র যানজট
সংগৃহীত ছবি

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় তাঁরা সড়কে মাটিভর্তি বস্তা, বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেন। ফলে মহাসড়কের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা বেশ কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। তবে মালিকপক্ষ এ বিষয়ে কোনো সুরাহা না করায় ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে কাজ বন্ধ রেখে আন্দোলনের সিদ্ধান্ত নেন তাঁরা। এর আগে সকালে অস্থিতিশীলতা ও ভাঙচুর ঠেকাতে সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান একটি সভা করেন। তবে সভা শেষ হওয়ার পরপরই মহাসড়কে নেমে পড়েন শ্রমিকরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ ও শিল্প পুলিশ কাজ করছে। যান চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গেও যোগাযোগ ও আলোচনা চালানো হচ্ছে।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp