নতুন রূপে আসছে দেখো নিউজ
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ |১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৬:০৩
ব্রেকিং
স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর
সংগৃহীত ছবি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই নির্দেশ দেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে পেশ করা আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচন, অপরাধে সম্পৃক্ত অন্যদের চিহ্নিত ও গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি ভবন থেকে দীপকে নিজেদের হেফাজতে নেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp