নতুন রূপে আসছে দেখো নিউজ
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ |১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |০৬:০৩
ব্রেকিং
স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন স্বাগতম! এটি একটি ব্রেকিং নিউজ টিকারের উদাহরণ — অ্যাডমিন প্যানেল থেকে পরিবর্তন করুন

ঢাকা বোর্ডে পাসের হার শীর্ষে, বরিশাল সর্বনিম্ন

ঢাকা বোর্ডে পাসের হার শীর্ষে, বরিশাল সর্বনিম্ন
সংগৃহীত ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড পাসের হার ৬১.৮ শতাংশে শীর্ষে রয়েছে। অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশে নেমে এসেছে।

ঢাকা বোর্ডের পরেই চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহ ৫১.৪৪, সিলেট ৫০.৯০, কুমিল্লা ৪৮.০৪, দিনাজপুর ৪৫.৯৮, রাজশাহী ৪৫.০৬, যশোর ৪৪.৯২ এবং বরিশাল ৪৪.৮৪ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১.০৭ শতাংশ, আর কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ।

১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট ১২,৪০,৭৯৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬,৪৬,৬৮৫ উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ৪০,৮৪ জন শিক্ষার্থী জিপিএ‑৫ পেয়ে শীর্ষে পৌঁছেছেন।

খবরটি শেয়ার করুন Facebook WhatsApp