দিল্লিতে কাজের নতুন নিয়ম: ঘরে বসে কাজের আদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রোববার (১ নভেম্বর) থেকে কাজের পদ্ধতি পরিবর্তন করে কর্মচারীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ (ঘরে বসে কাজ) করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে শহরের বায়ু দূষণ কমাতে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে গাড়ি পার্কিং ফি বাড়িয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপগুলো স্মগ (বিষাক্ত ধোঁয়া) নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং কর্মস্থলের পরিবেশকে স্বাস্থ্যকর করবে।