ফিনল্যান্ডে সিঙ্গেলদের জন্য বিনামূল্যে ব্লাইন্ড ডেট ভ্রমণ

ইউরোপের দেশ ফিনল্যান্ড অবিবাহিতদের জন্য একটি নতুন উদ্যোগ চালু করেছে। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বজুড়ে সিঙ্গেল প্রাপ্তবয়স্কদের জন্য ‘ফিনিশ ডিনার ডেট’ নামে ব্লাইন্ড ডেট ভ্রমণ আয়োজন করছে।
এই কর্মসূচিতে নির্বাচিত ১৬ জনের বিমান টিকিট, আবাসন ও খাবারসহ পুরো ভ্রমণের সব ব্যয় আয়োজক সংস্থা বহন করবে। আবেদন প্রক্রিয়া ও নির্বাচনের শর্তাবলী সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।